স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল জমাদার বাড়িতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের পক্ষ থেকে প্রতিটি ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদানসহ সার্বিক সহযোগিতার ঘোষণা দেন। এছাড়াও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী এক লক্ষ টাকা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান কাজীর পরিবারের পক্ষে থেকে ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের সিনিয়র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জিলানী তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, এনামুল হক জসিম মিয়াজী, স্থানীয় ইউপি সদস্য শহিদ মিয়াজীসহ মতলব দক্ষিণ উপজেলা এবং খাদেরগাঁও বিএনপি যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


