স্টাফ রিপোর্টার
শরতের শুভ্রতায় মাঠজুড়ে কাশফুলের বাতাসের দোল জানান দিচ্ছে দুর্গার আগমনি বার্তা। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চাঁদপুর জেলার প্রতিটি উপজেলার পাড়া-মহল্লায় শুরু হয়েছে পূজার আমেজ। পরম মমতা ও যত্নে প্রতিমা তৈরি করছেন কারিগররা। এ বছর মতলব উত্তর উপজেলায় ৩৬ পূজা মণ্ডপে ব্যাপক নিরাপত্তায় পূজার প্রতিমা তৈরি চলছে বলে জানিয়েছেন, মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ দাস।
তিনি জানান, এবছর মতলব উত্তর উপজেলায় ৩৬ পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। মণ্ডপ গুলো হলোঃ- ঘনিয়ারপার বিষ্ণু চন্দ্র দত্তের বাড়ি পূজা মণ্ডপ, ছেঙ্গারচর কালাচাঁদ আখড়া, চরপাথালিয়া স্বর্গীয় হারাধন রায়ের বাড়ি পূজা মণ্ডপ, রাজহরি বাড়ি পূজা মণ্ডপ, প্রাণকৃষ্ণ দাসের বাড়ি পূজা মণ্ডপ, স্বর্গীয় অতুল বেপারী বাড়ি পূজা মণ্ডপ,বলাইকান্দি স্বর্গীয় জীবন ঘোষের বাড়ি পূজা মণ্ডপ, তিতারকান্দি স্বর্গীয় জলধর দাস বাড়ি পূজা মণ্ডপ, অমৃত লাল নাগ বাড়ি পূজা মণ্ডপ, অতুল চন্দ্র অধিকারি বাড়ি পূজা মণ্ডপ, তিতারকান্দি ঘোষ বাড়ি পূজা মণ্ডপ, স্বর্গীয় সুকুমার পাল বাড়ি পূজা মণ্ডপ, কামিনীচরন মন্ডল বাড়ি পূজা মণ্ডপ, শান্তি রঞ্জন শীল বাড়ি পূজা মণ্ডপ, নিশ্চিতপুর গনেশ দাসের বাড়ি পূজা মণ্ডপ, লবাইরকান্দি রাধেশ্যাম মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, ধীরেন্দ্র মাস্টার বাড়ি পূজা মণ্ডপ, জহরলাল মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, দূর্গাপুর আশ্রয়ন কেন্দ্র পূজা মণ্ডপ, হিন্দু আনোয়ারপুর পূজা মণ্ডপ, লবাইরকান্দি মাতৃভক্তি পূজা মণ্ডপ, খাগুরিয়া হরগৌরি শশ্মান পূজা মণ্ডপ, ধনাগোদা রায়ের কান্দি শশ্মান পূজা মণ্ডপ, ধনাগোদা রায়ের কান্দি নমসূত্র পাড়া পূজা মণ্ডপ, ধনাগোদা রায়ের কান্দি বর্মনপাড়া পূজা মণ্ডপ, বরুরকান্দি পূজা মণ্ডপ, নান্দুরকান্দি শুকৱাল মাস্টার বাড়ি পূজা মণ্ডপ, নান্দুরকান্দি হাওলাদার বাড়ি পূজা মণ্ডপ,নান্দুরকান্দি কালীবাড়ি পূজা মণ্ডপ, সাদুল্লাপুর নমঃকান্দি পূজা মণ্ডপ, গজরা স্বর্গীয় ভাসান চক্রবর্তী বাড়ি পূজা মণ্ডপ, মোহনপুর সাহা বাড়ি পূজা মণ্ডপ, গজরা পোদ্দার বাড়ি পূজা মণ্ডপ, গজরা মনোরঞ্জন বণিক বাড়ি পূজা মণ্ডপ ও ছটাকি মালোপাড়া পূজা মণ্ডপ।


