স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে স্থানীয় বিভিন্ন দুর্গা মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া। গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি একে একে একাধিক পূজা মণ্ডপ সরজমিনে ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি রামপুর সার্বজনীন দুর্গা মন্দির, রামপুর চৌধুরি বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনে যান। সেখানে মণ্ডপের সভাপতি বিদেশ সাহা এবং সাধারণ সম্পাদক দীপক সাহা তাকে স্বাগত জানান। এরপর তিনি রামপুর দেবালয় পূজা মণ্ডপ ও রামপুর বড় বাড়ি পূজা মণ্ডপের সার্বিক আয়োজন খতিয়ে দেখেন।
পর্যায়ক্রমে ওসি কাওসার আলম ভুঁইয়া রাজাপুর পূজা মণ্ডপ, সূর্যমনি চেঙ্গাতলী পূজা মণ্ডপ এবং স্বর্গীয় যামিনী কান্ত কবিরাজ বাড়ি দুর্গা মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। রাতের ভাগে তিনি মুকুন্দসার সার্বজনীন পূজা মণ্ডপ, বাকিলা বিবি রায় চৌধুরি বাড়ি পূজা মণ্ডপ এবং বাকিলা মাখন মণ্ডল বাড়ি পূজা মণ্ডপ সফর করেন।
পরিদর্শনকালে মন্দিরে আগত ভক্ত ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন ওসি। তিনি জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় ওসি তদন্ত রাজিব শর্মা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু সফরসঙ্গী ছিলেন।
মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পুলিশ প্রশাসনের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।


