নিজ মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর উপজেলায় নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন উপজেলার আইঠাদি মাথাভাঙ্গা এলাকার ভুঁইয়াবাড়ির নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে। তিনি নিজেই মুরগির খামার পরিচালনা করতেন। রোববার সন্ধ্যায় খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

সাব্বিরের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই খামারির মৃত্যুতে এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, সাব্বিরের মরদেহ বর্তমানে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে তা নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।