রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ

ফারাবী খান:

ফরিদগঞ্জ উপজেলার রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার দ্বিতীয় সাময়ীক পরিক্ষার ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর (শনিবার) সকালে মাদ্রাসার মিলতায়নে সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মো. আজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আলহাজ্ব আবু জাফর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক চান্দ্রা বাজার এজেন্ট শাখার স্বত্বাধিকারী মো. মোক্তার আহমেদ খন্দকার। অত্র মাদ্রাসার মুরুব্বি হযরত মাওলানা আবু মুসা সাহেব, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাশিয়ালী মাদ্রাসার শিক্ষা সচিব, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম, জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার সিনিয়র অফিসার কাউছার খান হাবিব। শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শরিফুল ইসলাম, মো. হুমায়ুন খান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা। photoshop full version free