স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আরিফুল ইসলাম গাজী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। কাঁচা রাস্তা সংস্কার, মসজিদ, মাদ্রাসায় অনুদান, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা, ক্রীড়াসামগ্রী বিতরণ এবং অসহায় পরিবারের ঘর সংস্কারসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার কয়েকজন বাসিন্দা তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ওয়ার্ডের বেপারী বাড়ির মৃত বাচ্চু বেপারীর বিধবা স্ত্রীর জরাজীর্ণ ঘর সংস্কার এবং পূর্ব বালিয়ায় যুবসমাজের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন আরিফুল ইসলাম গাজী।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা মৃত বাচ্চু বেপারীর বিধবা স্ত্রীর ঘর সংস্কার করা হয়েছে। ঘর সংস্কার হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন। এ সময় ওই নারী বলেন, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় ভাঙা ঘরে বসবাস করছিলাম। মেম্বার প্রার্থী আরিফ গাজী আমার ঘরটি মেরামত করে দেওয়ায় আমি উপকৃত হয়েছি।
এ বিষয়ে মো. আরিফুল ইসলাম গাজী বলেন, শুধু নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে নয়, আমি আগে থেকেই এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এলাকার মানুষের সেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে একজন জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে। সে লক্ষ্যেই আমি ৩ নং ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই। এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানি


