স্টাফ রিপোর্টার
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস অর্জন করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান তাসফিয়া আক্তার রিদিতা। ভবিষ্যতে দেশের একজন খ্যাতিমান গবেষক হওয়ার স্বপ্ন দেখেন তিনি।
রিদিতা আইইউটির মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ থেকে এ সাফল্য অর্জন করেন। তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এম আর আক্তারের বড় মেয়ে।
নিজের এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন রিদিতা। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা এবং একজন খ্যাতিমান গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য। তিন বোনের মধ্যে বড় রিদিতা তাঁর এ অর্জনের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।


