সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম এর গণসংযোগ।রবিবার (১১ অক্টোবর) সকালে ইউনিয়নের উপাদিক, পালতালুক ও শাশিয়ালী এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে জহিরুল ইসলাম বলেন, আমি পাইকপাড়া উত্তর ইউনিয়নে সকলের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। আমি নির্বাচিত হলে প্রথমে এই ইউনিয়ন মাদক মুক্ত করবো। কিশোর গ্যাং থেকে প্রত্যকেটা মহল্লাকে মুক্ত করাই আমার দ্বিতীয় কাজ হবে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এইনিয়নবাসীকে একটি শিক্ষিত সমাজে পরিনত করাই আমার অন্যতম উদ্দেশ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এই ইউনিয়ন জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন করবো। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ শফিকুর রহমান, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইললাম, সাবেক ছাত্র নেতা মোঃ আবুল কাশেম, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বেলায়েত হোসেন (বাবলু), ইউনিয়ন ছাত্রদলের সাবে সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, মো. বাবু, মো: নাইম হোসেন, মোঃ মনির হোসেন, মো. ইউসুফ তপদার, মোঃ ফরিদ হোসেনন, মো. কাউছার হোসেশন প্রমুখ।