স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুলিশ লাইনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গত ১৪ অক্টোবর চাঁদপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এ পরীক্ষায় কনস্টেবল ও নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান। পরীক্ষার্থীদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফেনীর মোঃ সাইফুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর,সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই)সহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী।


