পৌর এলাকার বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সভা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভায় আনুমানিক ৫শ কুকুর রয়েছে। এর থেকে ৩০০টি কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হবে। ভ্যাকসিন প্রদান করার সময় যাতে কুকুর বেশি কষ্ট না পায়, মেডিক্যাল টিমকে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ভ্যাকসিন কুকুরের জলাতঙ্ক ভাইরাসকে প্রতিহত করে।
এসময় সভায় অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ), প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদার।

সভায় চাঁদপুর প্রাণিসম্পদ দপ্তর মেডিক্যাল সহযোগিতা প্রদান করা। ভ্যাকসিন প্রদানের জন্য মেডিক্যাল টিম গঠন করা। মনিটরিং টিম গঠন করা। চলতি মাসের শেষে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।