দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের ওসমান গাজীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী ওসমান গাজী।

শুভেচ্ছা বার্তায় ওসমান গাজী বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার মাঝে আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্যাপনের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রেখে সবাই যেন নিরাপদে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিশেষে ওসমান গাজী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।