রহিমানগর পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

কচুয়া উপজেলার রহিমানগর পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) বিকেলে রহিমানগর ডিগ্রি কলেজ মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।

বিশিষ্ট সমাজসেবক মো. তাবারক উল্যাহর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরীফ মজুমদার মিঠুর পরিচালানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) মো.রাশেদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আজিজ উল্যাহ মাস্টার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনিরুজ্জামান, কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মো.মনজুর আহমেদ সেলিম, উপজেলা কৃষক দলের সাধারণ স¤পাদক মো. মহসীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য খন্দকার মাকসুদ আলম এবং গোহট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হুসাইন জাকিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন, রহিমানগর পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের আকবর হোসেন মিঠু। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন, অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকানেন্ডর গুরুত্ব তুলে ধরেন। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে স¤পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চার বিকাশে এ ধরনের সংগঠন কার্যকর ভূমিকা রাখতে পারে।তারা আশা প্রকাশ করেন, পদ্মা সামাজিক ও সাংস্কৃতিক সংঘের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পার¯পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।