স্টার রিপোর্টার
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের বর্তমান মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ (৪৫) ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী (৬৫) বেল বন্ডে মুক্তি পেয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে তাঁরা মুক্তি লাভ করেন। তবে মামলার বাদী মো. কবির হোসেন লিটন কারাগারে রয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমানের আদেশে বেল বন্ডে মুক্তি পান পিতা-পুত্র। তাঁরা কারাগার থেকে বের হয়ে এলে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।মুক্তির খবর পেয়ে হাজীগঞ্জ বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মী, হাজীগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এস্টেটের কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা কারাগারের ফটকে উপস্থিত হন।
এদিকে, মামলার বাদী মো. কবির হোসেন লিটন আদালতে রায়ের বিষয়ে শুনে খুশিতে হাততালি দেন বলে জানা গেছে। এ ঘটনায় আদালতের বিচারক তাঁকে সি ডব্লিউ (কোর্ট ওয়ারেন্ট) মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে বর্তমান ও সাবেক মোতাওয়াল্লীর মুক্তির বিষয়টি সামনে আসে।
তবে বাদী এখনো কারাগারে রয়েছেন।গতকাল রায় শুনে আদালতে আনন্দ প্রকাশ করে হাততালি দেন মামলার বাদী মো. কবির হোসেন লিটন। এ ঘটনায় একই সময় তাকেও সিডব্লিউ (কোর্ট ওয়ারেন্ট) মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ২ মোতাওয়াল্লীরপক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাছির।


