বালিয়া রাধাগোবিন্দ মণ্ডপ নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দল

স্টাফ রিপোর্টার

‘ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। রাষ্ট্রের নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ৯ নং বালিয়া ইউনিয়নের বালিয়া রাধাগোবিন্দ মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আশ্বস্ত করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সরকারি নির্দেশনা অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে তারা এ আশ্বাস দেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সদা জাগ্রত ও ঐক্যবদ্ধ রয়েছেন।

তারা বলেন, প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও নির্বিঘ্নে পালনের অধিকার রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।