স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ১,৪ ও ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছুল আরেফিন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শরীফ মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ট যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান,যুগ্ম আহ্বায়ক ও অত্র ইউনিয়নের সমন্বয়ক মোঃ হাশিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক এডভোকেট কাইউম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বকাউল, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমান, মোঃ শাহ আলম হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনে ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এককভাবে প্রার্থী হন মোঃ মঙ্গল খান, সাকিল হাজরা।


