স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন যুবদলের আয়োজনে দেবকরা বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর মিয়াজী। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদার সোহেল, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম, বিএনপি নেতা মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফয়েজ আহমেদ।
এ সময় আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল ইসলাম ও মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোঃ মাজহারুল ইসলাম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম মজুমদার, চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা জানান, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি কামনা করেন অতিথিরা।


