স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
কোটা আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্চিত ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড।
সোমবার দুপুরে শহরের নতুন বাজার এলাকা থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি শপথ চত্ত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের জেলা সদস্য সচিব জাবেদ আহমেদ সিদ্দিকী এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড, সদর উপজেলার আহ্বায়ক সুমন সরকার জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


