সাহিত্য একাডেমী চাঁদপুরের কমিটি গঠনকল্পে নির্বাচন কমিশন গঠন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

 

সাহিত্য একাডেমী চাঁদপুরের কমিটি গঠনকল্পে নির্বাচন কমিশন গঠন গঠন করা হয়েছে। সাহিত্য একাডেমীর সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের স্বাক্ষরিত এক নোটিশের মধ্যে এ তথ্য জানা যায়।

এতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিককে প্রধান নির্বাচন কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ হেদায়েত উল্যাহ এবং সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর মোঃ আল এমরান খানকে সদস্য করা হয়।

নোটিশ মারফতে আরো জানা যায়, উক্ত কমিটি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী আচরণ বিধি প্রণোয়ন, নির্বাচনী তফসীল জারি ও প্রণীত সর্বশেষ সদস্য তালিকার ভিত্তিতে  ভোটগ্রহণসহ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে  সম্পন্নপূর্বক জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।

এ প্রসঙ্গে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্য মোঃ হেদায়েত উল্যাহ বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে।