ফরিদগঞ্জে পথের দাবী সংগঠনের কার্যালয়ে হামলা ও লুট

ফরিদগঞ্জ প্রতিনিধি :
শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের দিনের সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার মিরপুরের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পথের দাবী সংগঠনের কার্যালয়ে হামলা ও তুলতরাজের ঘটনা ঘটেছে৷
সাংগঠনিক সূত্রে জানা যায় রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় একদল দুষ্কৃতিকারীরা আচমকা এসে সংগঠনটির কার্যায়ে হামলা চালায়, এক পর্যায়ে কার্যালয়ে ঢুকে ভিতরে থাকা বিভিন্ন ফার্ণিচার ভাংচুর করে এবং সেখানে থাকা সংগঠনের বিভিন্ন নথি ও মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা।
ক্যাপশন : শেখ হাসিনার পদত্যাগের দিনের সন্ধ্যায় ভাংচুরকৃত ফরিদগঞ্জের পথের দাবী সংগঠনের কার্যালয়।