হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হাইমচর :
হাইমচরে বেড়ি বাঁধের ভিতরের মানুষ কয়েক দিনের টানা বৃষ্টির ফলে পানি বন্দী হয়ে পড়েছে। ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজ, মৎস্য খামার ও গবাদি পশু পাখি। গত ৩ দিন ধরে টানা বৃষ্টির কারনে হাইমচর উপজেলার আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বেড়ি বাঁধের ভিতরের বাড়িঘর, মাছের খামার,পানের বরজ ও শত শত কৃষি পরিবারের ফসলি জমি (ধান) সহ বিভিন্ন ফসলী জমির ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, টানা বৃষ্টির ফলে হাইমচরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যেসমস্ত পরিবার পানি বদ্ধ হয়ে আটকে পড়েছে আমরা তাদেরকে একটি টিমের মাধ্যমে নামের তালিকা করে শুকনো খাবারের পৌঁছে দিয়েছি।সামনেও আমাদের এধারা অভাহত থাকবে।কারো বাড়িঘরে যদি পানি উঠে তাহলে সবাই যেনো কাছাকাছি নিরাপদ স্থানে গবাদি পশু পাখি নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়।
মৎস্য খামারী হাজ্বি আব্দুল কুদ্দুস পাটওয়ারী বলেন,টানা বৃষ্টির ফলে আমাদের খামারটি পানিতে ডুবে যায়।আমরা সাথে সাথেই জিলের পাড়ে জাল দেই কিন্তু পানি বৃদ্ধি হওয়াতে আমাদের মাছগুলো জিল থেকে ভের হয়ে যায়।
পল্লি কৃষক মোঃ মিজানুর রহমান বলেন,কয়দিন টানা বৃষ্টির কারনে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। কয়দিন আগেই আমরা ইরি ধানের চাষ করছি কিন্তু পানি বৃদ্ধি হওয়াতে আমাদের ফসিল জমি নষ্ট হয়ে গেছে। আমাদের হাজার হাজার টাকা শেষ।
পানের বরজ চাষি জাফর খান বলেন, কয়েক দিন টানা বৃষ্টির ফলে আমাদের বোরে পানি উঠে যায়।এখন পানের লতা নষ্ট হয়ে পানগুলো জরে পড়ছে।আমাদের বরজগুলো পানিতে লুটিয়ে পড়ছে।


