খুনের আধঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

বিল্লাল ঢালী, চাঁদপুর :
চাঁদপুরে ফুটবল খেলার দ্বন্দ্বে শাহীন হত্যায় মামলা করেছে নিহত শাহিনের মা সাজেদা বেগম। ছেলে হত্যায় সাজেদা বেগম বাদী হয়ে ৬ জন আসামী সহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-২২/৫৮২। মামলা রুজুর আধা ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন  সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহাসিন আলম।

মামলার বিষয়ে জানা যায়, নিহত শাহিনের সাজেদা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ছেলে হত্যায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তিনি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ব্যাংক কলোনীতে ভাড়া বাসায় বসবাস করেন। তার ছেলে নিহত শাহীন রাজমিস্ত্রি কাজ করতেন। তার ছেলে নিহত হওয়ার ২-৩ দিন পূর্বে পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় কালার মাঠে ফুটবল খেলা কে কেন্দ্র করে একই এলাকায় বসবাসকারী অজয় চন্দ্র দাসের ছেলে শান্ত দাস, মোঃ শামীম (১৯), পিতা-অজ্ঞাত, বিষ্ণুদি খান ভিলার মোহাম্মদ নাসিরের ছেলে রাতিম (১৯), বিষ্ণুদি ঢালি মসজিদের সামনে বসবাসকারী মোঃ সামির (১৯), মোঃ মনিরের ছেলে সামি (১৯), ব্যাংক কলোনী গাজীবাড়ির মোহাম্মদ আলমগীরের ছেলে মোঃ সাকিল (২১)  সহ আরো কয়েকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জেরে শুক্রবার (২২ আগস্ট) রাত অনুমান ৮ টার সময় নিহত মোঃ ইব্রাহিম খলিল  শাহীন বাসা থেকে বাসস্ট্যান্ড এর দিকে যাওয়ার সময় বিবাদীগণ নিহত মোঃ ইব্রাহিম খলিল শাহীনের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়া এলোপাথারিভাবে কোপাইতে থাকে। এ সময় শান্ত দাস তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া মোঃ ইব্রাহিম খলিল শাহীন কে হত্যার উদ্দেশ্যে সজোরে কোপ মারলে উক্ত কোপ তার মাথার পিছনের অংশসহ বাম কানের নিচে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এ সময় শাহিনের সাথে থাকা মামলার সাক্ষী মোঃ ফাহিম তাকে বাঁচাতে আগাইয়া গেলে মোঃ শামীম তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া এবং রাতিম তাহার হাতে থাকা ধারালো ছোরা দিয়া মোঃ ফাহিম কে এলোপাথারি কোপ মারিয়া তাহার শরিরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা তাকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারি কোপাইয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত স্থান থেকে চলে যায়।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সহায়তায় সাজেদা বেগম এর ছেলে ও সাক্ষী মোঃ ফাহিম কে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাজেদা বেগম এর ছেলে মোঃ ইব্রাহিম খলিল শাহীন কে পরীক্ষা নিরীক্ষা করিয়া মৃত ঘোষণা করেন। শাহিনের সাথে থাকা মোঃ ফাহিমের আঘাতের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়।

মামলার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মহসিন আলম জানান, মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় আসামি গ্রেপ্তারের আমি দ্রুত পদক্ষেপ গ্রহণ করি।এসআই(নিঃ) মোঃ ফেরদৌস হোসেনকে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ব্যাংক কলোনির সিদ্দিক মিয়ার টিনশেড বাসার ভাড়াটিয়া অজয় চন্দ্র দাস এর ছেলে মামলার এজাহারনামীয় ১নং আসামী শান্ত দাসকে মামলা হওয়ার আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে উক্ত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে আদালতে সোপর্দ  করা হয়েছে।

উল্লেখ্য, ফুটবল খেলায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মোঃ শাহীন নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। শুক্রবার (২২ আগস্ট) রাত  আটটায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাহিন তারপুর চন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকার মৃত স্বপন সরকারের ছেলে। সে দিনমজুরের কাজ করতো। এ ঘটনায় আহত হয় জিহাদুল ইসলাম ফাহিম নামে অন্য এক কিশোর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।