ব্রীজ নির্মাণে পরিবর্তন হলো যোগাযোগ ব্যবস্থা

মো. মাসুদ রানা, স্টা রিপোর্টার, কচুয়া:

 

চাঁদপুরের কচুয়া সাব রেজিস্টার অফিস থেকে উত্তর ইউনিয়নের তেতৈয়া সড়কের ব্রীজ নির্মাণে বদলে গেল যোগাযোগের ব্যবস্থা। উপজেলার উত্তর ইউনিয়নের কচুয়া-উত্তর পালাখাল সড়কের তেতৈয়া এলাকার মানুষের জীবনযাত্রার মানও বদলেছে।

বিশেষ করে কোমরকাশা, খিড্ডা, তেতৈয়া, নাহারা,লতিফপুর ও ওই ইউনিয়নের নতুন বীজ নির্মাণে এলাকাবাসীরা খুশি। বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মান ও অর্থনীতির চিত্র। বেড়েছে যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ কয়েক বছর ধরে ওই ইউনিয়নের তেতৈয়া এলাকার ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর। ফলে ব্রীজটি নির্মান হওয়ায় যাতায়াতের সুবিধা বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের সহায়তা এবং এলজিইডির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে প্রায় ২ কোটি ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় এ ব্রীজ। ফলে বর্তমানে ব্রীজ নির্মান করায় দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান হয়েছে। পাল্টে গেছে ওই ইউনিয়নের যোগাযোগের চিত্র।

যানবাহন চালকরা জানান, ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে যানবাহন চলাচল করতে আমাদের খুব ভোগান্তি পোহাতে হতো। ব্রীজ নির্মানের ফলে এখন সহজেই বিভিন্ন যানবাহন নিয়ে যাওয়া যায়।

কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার বলেন, ব্রীজটি নির্মানের ফলে ওই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। বিশেষ করে গ্রামের স্থানীয়রা খুবই ভোগান্তিতে ছিলেন। ওই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের কষ্ট ভোগান্তি দুর হয়ে বদলে গেছে জীবনযাত্রা ও যোগাযোগের ব্যবস্থা।