মো: মাসুদ রানা, স্টাফ রিপোর্টার, কচুয়া :
চাঁদপুরের কচুয়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধুষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভূঁইয়ারা গ্রামের লদের বাড়ি সংলগ্ন কাতার প্রবাসী হোসেন গাজীর ঘরে এ চুরির ঘটনা ঘটে।
এতে অজ্ঞাত চোরের দল ঘরে থাকা দুটি স্মার্ট ফোন,এক জোড়া কানের দুল ও মোবাইলের বিকাশে থাকা ৪২ হাজার টাকা সহ প্রায় ২লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান প্রবাসী হোসেন গাজীর স্ত্রী মুন্নী আক্তার ।
তিনি বলেন, আমার স্বামী ধার দেনা করে প্রায় ৮ মাস পূর্বে জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান। বিদেশে তার অবস্থা বেশি একটা ভালো না। রবিবার বিকালে এনজিও সংস্থার কিস্তির জন্য তার স্বামী বিদেশ থেকে বিকাশে ৪২ হাজার টাকা প্রেরন করেন। ওইদিন রাতে অজ্ঞাত চোর চক্র ঘরে প্রবেশ করে আলমারিতে থাকা এক জোড়া কানের দুল,দুটি মোবাইল নিয়ে যায়। টের পেলে চোর চক্ররা দৌড়ে পালিয়ে যায় এবং ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। এমন ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি ।
হোসেন গাজীর বাবা মো. গোলাম মোস্তফা বলেন, এই বাড়িতে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। তবে যাহারা চুরির ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।


