উত্তর শিবপুর সেবাব্রত সংঘের উদ্যোগে শাহরাস্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ

মো. মাসুদ রানা :
চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর সেবাব্রত সংঘের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রান উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উত্তর শিবপুর এলাকা থেকে সংঘের সদস্যরা ত্রান সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেন। পরে শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ওই উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের ত্রান সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে এ সংঘের নেতৃবৃন্দ। সেবাব্রত সংঘের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দেন।

উত্তর শিবপুর সেবাব্রত সংঘটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে। বিশেষ করে গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যা দায়গ্রস্থ বাবাকে সহায়তা, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বন্যার্তদের আর্থিক সহায়তা, বেকার সমস্যা দূরীকরনে উদ্যোগ, দরিদ্রের পূর্নবাসন, অস্বচ্ছল রোগীকে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড যাচ্ছে এ সংঘটি। ভবিষ্যতে ভালো কাজ ও অসহায় মানুষের পাশে থাকবেন বলেও জানান তারা। পাশাপাশি জনসেবামূলক কাজে সমাজের সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।