প্রিয় চাঁদপুর বাসী।
রক্তাক্ত জুলাইয়ে দীর্ঘদিন লড়াইয়ের পর আমরা স্বাধীনতা পেয়েছি। চাঁদপুর এর সাধারণ ছাত্র সমাজের লড়াইয়ে অনেকেই আহত হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তাক্ত জুলায়ে আমাদের অনেক ভাই ও বোনেরা আমাদের মিলনস্থল বাসস্ট্যান্ডে নিজেদের রক্ত জড়িয়েছে।
তাই আগামীকাল আমরা সবাই বাসস্ট্যান্ড একসাথে মিলিত হবো। এবং গনঅভ্যুথানের একমাস পূর্ণ হওয়ায় শহীদদের স্বরণে শহীদি মার্চ করে চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে উপস্থিত হবো। মার্চ কর্মসূচি বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স থেকে শুরু করে চাঁদপুর সরকারি কলেজ কালিবাড়ি শপথ চত্বর হয়ে শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থা নেয়ার পর। এরপর বঙ্গবন্ধু সড়ক হয়ে ওয়ারলেস আবার বাস স্ট্যান্ড শেষ হবে।
স্থান: চাঁদপুর বাসস্ট্যান্ড
সময়: বিকাল ৩ টা
তারিখ : ৫ সেপ্টেম্বর ২০২৪ইং


