স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়ার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার কলেজ গেইট বাস-স্ট্যান্ড সড়কে মানববন্ধনে মিলিত হয়।
প্রতিবাদে অধ্যায়নরত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বিগত দিনে একের পর এক মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে যৌন-নিপীড়ন ও অশ্লীলতার ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা অবিলম্বে মাদ্রাসা সুপারের অবিলম্বে পদত্যাগ ও শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, প্রাক্তন শিক্ষার্থী তারেক মাহমুদ, সুজন, তন্ময়, বর্তমান শিক্ষার্থী সানজিদা, ইশরাত, খাদিজা, তানজিনা, ইসফা, সুরাইয়া, পারুল, আয়েশা, আছমা, সাইমা, লিমা, জাবেদ, শামিম, বুলবুল, সাব্বির, ওমর, মেহেদী রাহিম, হাসান সহ অভিভাবকবৃন্দ।


