কচুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

মো. মাসুদ রানা:
চাঁদপুরের কচুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত যুবক সাঈদুজ্জামান রাফি (২৪) ১৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ‍চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকাল ৩টার সময় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফি উপজেলার চাংপুর গ্রামের অধিবাসী জাকির হোসেনের ছেলে।

নিহত পরিবারের সদস্যরা জানান, গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাচার থেকে বাড়ি ফেরার পথে তালুকদার বাড়ির সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আঘাতগ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় সাচার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসরা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ঢামেকে ১৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের মাতম বইছে।