আবু ইউসুফ, কচুয়া :
গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের কচুয়া সাদিপুরা চাঁদপুর সড়কের বাসাবাড়িয়া মমিনের বাড়ির পশ্চিম পাশে বোয়ালজুড়ি খালের উপর ১২ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ ভিত্তিপ্রস্থ স্থাপন হয় ২০২২ সালে। সেতুর কার্য ২০২৪ সাল পর্যন্ত কার্য চলমান ছিলো।
সেতুটি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নজর এড়িয়ে এড়িয়ে আছে বিধায় সেতুর দুই পাশে গোড়ার মাটি ভরাট করুন বন্ধ রয়েছে অজানা কারণে।
এতে বাসাবাড়িয়া, হয়তপুর, ডুমুরিয়া, দরিয়ারপুর পাঁচ গ্রামের প্রায় ৭/৮ হাজার মানুষের সময়ের প্রয়োজনে যাতায়াতের দারুন ব্যাঘাত ঘটছে। পরিতাপের বিষয় হলো বিগত সরকারের সময়ে সেতুটির দুই পাশে মাটি ভরাটের কাজের জন্য ভ্যাকু আনলেও রাতের গভীরে মাদকচক্রের আক্রমণে রাতেই ভ্যাকু নিয়ে চলে যায়।
বর্তমানে সেতুর পূর্ব পাড়ে কচুয়া সাদিপুর সড়কের সেতু সংলগ্ন অবস্থানে যাতায়াতের সড়কটি ভেঙ্গে গেছে যানবাহন ঝুঁকি নিয়ে এই জায়গা পার হতে হচ্ছে। এখনো কাজ সম্পন্ন হয়নি। কেন সম্পূর্ণ হবে না এ বিষয়েও সঠিক কোন তথ্য এলাকার জনগণও বলতে পারছে না।
সেতুটির অবস্থান থেকে পশ্চিম পাশে চলে যাওয়া রাস্তাটি মাঠের তেমাথায় পথিক এবং কৃষকের বিশ্রামের জন্য তৈরি করা গোলঘরে রাতে চলে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড। মদ গাঁজা এছাড়াও অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। বিভিন্ন সময় এলাকায় বিভিন্ন ধরনের চুরি কার্য এখান থেকে পরিচালিত হয়।
এই সেতুটি চলাচলের জন্য সম্পন্ন না হওয়ায় এলাকার জনগণের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি সেতুর চলমান কাজ সম্পন্ন হয়, তাহলে এলাকার সচেতন মহল এবং এলাকাবাসীর যোগাযোগ সহজ হবে। বিভিন্ন ধরনের অসামাজিক কাজ বন্ধ হয়ে সমাজে স্থবিরতা ফিরে আসবে বলে এলাকার জনগণের দাবি।


