স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে
চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ‘।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিশ্বব্যাপী দুর্যোগের ক্ষতিকর প্রভাব এবং বাংলাদেশে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিভাবে কমিয়ে আনা যায় সে সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মো স্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ্, সরকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর আল ইমরান খান, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোর্শেদ আলম।
এ সময় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা প্রতিকারে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। কালেক্টর স্কুলের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় লোকজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


