এপিপি হলেন কচুয়ার অ্যাডভোকেট সুমি

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আবুল কাশেম পাটোয়ারী’র সুযোগ্য কন্যা অ্যাডভোকেট সুমি আক্তার ঢাকা মহানগর ও দায়রা জজ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৪র্থ) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

তিন ভাই ও তিন বোনের মধ্যে সুমি আক্তার প ম। তিনি নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে এসএসসি, ঢাকা শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি সম্পন্ন করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অ্যাডভোকেট সুমি আক্তার উপজেলার কাদিরখিল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. জাহিদুল ইসলাম সবুজের সহধর্মনী।

উল্লেখ্য যে, ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ও সিএমএম আদালতসহ বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এ নিয়োগ দেওয়া হয়। অ্যাডভোকেট সুমি আক্তার সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।