কচুয়ায় মুক্তিযোদ্ধা শাহআলম পাটোয়ারীর দাফন

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটোয়ারীর (৭১) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাদ আসর উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে ওই গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মুক্তিযোদ্ধা শাহআলম পাটোয়ারীর দাফনের আগে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) বাপ্পি দত্ত রনি ও পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শাহআলম পাটোয়ারী অসুস্থজনিত কারনে বুধবার রাত ১১টার সময় সৈয়দপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন গভীর শোক প্রকাশ করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,আনোয়ার সিকদার,সনতোষ চন্দ্র সেন,সমাজসেবক ইউসুফ মিয়াজী,আলমগীর চৌধুরী সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা শাহ আলম পাটোয়ারীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, ইনসেটে মুক্তিযোদ্ধা শাহআলম পাটোয়ারী।