গোলামুর রহমান মডেল একাডেমীতে অভিভাবক সমাবেশ

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে বক্সগঞ্জ গোলামুর রহমান মডেল একাডেমীতে অভিভাবক সমাবেশ,শিক্ষার্থীদের সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই একাডেমীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে হিসেবে এসব সনদপত্র বিতরন করেন বক্সগঞ্জ গোলামুর রহমান মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. গোলাপ শাহ।

একাডেমীর শিক্ষক পারভেজ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক তাছলিমা আক্তার, শিক্ষক মোশারফ হোসেন,জাহিদ হোসেন,সানজিদা আক্তার সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় ওই একাডেমী থেকে শিক্ষার্থীরা অংশগ্রহন করে একজন ট্যালেন্ট পুল ও ৩জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করে। ট্যালেন্টপুলে ফারিয়া আক্তার,সাধারন গ্রেডে মিম আক্তার,আব্দুল আজিজ ও জিহাদ হোসেনকে নগদ অর্থ সহায়তা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি বক্সগঞ্জ গোলামুর রহমান মডেল একাডেমীটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে। ভবিষ্যতেও আরো ভালো ফলাফল অর্জন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাপ শাহ সহ অন্যান্য শিক্ষকরা।