মো. মাসুদ রানা:
কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় পাঠদানের মাধ্যমে সুশিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল এলাকার খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স ও দ্বীনিয়া মাদরাসা। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি এ প্রতিষ্ঠানটি ছাত্র ও অভিভাবকদের আস্থা অর্জন নিতে সক্ষম হয়েছে। অত্যন্ত নিরিবিলি, মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষাদান কার্যক্রম। প্রশিক্ষণপ্রাপ্ত ২জন হাফেজ সহ ৬জন শিক্ষকদের নিবিড় যতœ ও পাঠদানের ফলে এরই মধ্যে কুরআন ও আধুনিক শিক্ষায় প্রতিষ্ঠানটি পরিচিতির পাশাপাশি অনেক প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে ওই মাদ্রাসায় প্রায় ৮০জন শিক্ষার্থী পাঠাদান করছে। তবে মাদ্রাসার শিক্ষকদের আর্থিক বেতন,বোডিং ও আবাসিক খরচ চালাতে সংকটাপন্ন রয়েছে। আর্থিক সহায়তা পেলে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য কাঠামোগত পরিবর্তন করা হবে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
ছারছীনা দ্বীনিয়া বোর্ড কর্তৃক পরিচালিত পালাখাল খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স ও মাদ্রাসায় হিফজ বিভাগের পাশাপাশি নূরানী,নাজেরা,বাংলা,গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে। আবাসিক, অনাবাসিক অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে চলছে মাদ্রাসার কার্যক্রম। ফলে প্রতিটা শিশু মনোযোগ নিয়ে অধ্যবসায়ে মনোনিবেশ করতে পারে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে হিমসিম হচ্ছে। ফলে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসার শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের বুদ্ধি, মেধা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য মাদ্রাসাটির বাড়তি উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে। দ্বীনি শিক্ষায় উজ্জীবিত হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা আগামী দিনে জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন বিভাগের পড়াশুনা ভালো হচ্ছে বলেও জানান তারা।
মাদ্রাসার পরিচালক মাওলানা মো. মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দ্বীনি শিক্ষার পাশাপাশি অন্য বিভাগের শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠার পর মাদ্রাসাটি ভালো চললেও শিক্ষককদের বেতন সংকুলান হচ্ছে না। মাদ্রাসাটির সুদক্ষ শিক্ষক মন্ডলীর পরিচালনায় অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। মাদ্রাসাটি দ্বীন শিক্ষার স¤প্রচারে এবং দেশের অন্যতম ইসলামী জ্ঞান চর্চা হিসাবে সুপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি সকলের সার্বিক আর্থিক সহায়তা কামনা করেছেন তিনি। যদি কেউ আর্থিক ভাবে সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ- মোবাইল: ০১৮২০২৬৮৭৫২,জনতা ব্যাংক পালাখাল শাখার হিসাব নং- ০১০০২৫১৬০৫৯২৫।


