ফরিদগঞ্জ পাইকপাড়ায় সিসিডিএর অবহিতকরণ সভা

ফারাবী খান:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ-॥ মাইগ্রেন্টস রাইটস প্রোটেকশন কমিটি (এমআরপিসি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ অক্টোবর সকালে ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, প্রবাশ ফেরত, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গসহ মোট ৩০ সদস্যের প্রতিনিধি নিয়ে এ অবহিতকরণ সভা সম্পন্ন হয়।

সভায় সিসিডিএ সোশ্যাল মোবিলাইজার এনামুল হাছান এর আয়োজনে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান, তিনি বলেন, ১। নিরাপদ অভিবাসন। সম্ভাব্য বিদেশগামীদের প্রাক সিদ্ধান্ত প্রশিক্ষন ১দিনের
উঠান বৈঠক করা। ২। আর্থিক স্বাক্ষরতা। বিদেশে অবস্থানরত পরিবারদের ২ মাস ট্রেনিং-১৭ টা ক্লাস করানো। ৩। আইনি সহয়তা। বিদেশে যাওয়ার আগে প্রতারিত ব্যাক্তিকে Greavance Management Committee (GMC) ইউনিয়ন পরিষদে সালিষের মাধ্যমে আপোষ মিমাংশ করা।
GMC ব্যার্থ হলে কোটের মাধ্যমে বিচার করা।
অথবা সরাসরি মামলা দায়ের করা (ফ্রিতে)।
কেউ মারা গেলে ফ্রিতে তাকে আনা এবং সরকারি সুবিধা পাইয়ে দেওয়া। এসময় তিনি আরো বলেন, আদামের এসকল সেবামূলক কার্যক্রমে ব্যবস্থাপনায় রয়েছেন, সুইজারল্যান্ড ভিত্তিক এনজিও, PROTTYASHI, OKUP, CCDA, BNWLA, হেলভেটাসসহ এসকল এনজিও প্রতিষ্ঠান। এসকল প্রতিষ্ঠান বিনা সার্থে এসেবামূলক কাজ করে যাবেন, সেবা নিতে গিয়ে কেউ কোন বিনিময় আদান প্রধান করবেন না। করার কোন প্রয়োজনিয়তা হবে না।
এসময় প্রজেক্ট অফিসার শাহজান প্রবাসে যাওয়ার পূর্বমুহূর্তে করনীয় বিষয়, পরবর্তী করনীয় বিষয় তুলেদরেন।

এসময় উপস্থিত ছিলেন, সিসিডিএর ৭নং ইউনিয়ন সভাপতি পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরজ আলম, সহ-সভাপতি সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, ইউনিয়ন সচিব সামিম হোসেন, প্যানেল চেয়ারম্যান সামিম (রায়হান) হোসেন, হামিদ মেম্বর, মুকবুল মেম্বর, সিসিডিএর সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, সদস্য আমান উল্লাহ খান ফারাবী, রওশন আরা বেগম, সিসিডিএর ৮নং সমন্বয়কারী তারেকুর রহমান তারু, রাজনৈতিক নেতা, রাজু পাটওয়ারী, আপু ভূইয়া, আবদুল্লা প্রমূখ।