ফারাবী খান:
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আঃ রব শেখ
২৮ অক্টোবর মঙ্গলাবার বিকালে ঢাকায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন।
৩০ অক্টোবর বুধবার সকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার পরে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুম আঃ রব শেখ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭২-১৯৮৪, ১৯৮৮-১৯৯২ পর্যন্ত দুই মেয়াদে পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়ত্ব পালন করে থাকেন।
তার পরিবারের সদস্য মানিক শেখ বলেন, আঃ রব শেখ দাদা গত ১৫ দিন পূর্বে ব্রেন স্ট্রোক করে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিলেন, মঙ্গলবার হাসপাতালেই মৃত্যুবরণ করেন।
তর্বমানে তার স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য-আত্মীয় স্বজন রেখে যান। মৃত্যু কালে তার বয়স প্রায় ‘শত’ বছরের কাছাকাছি হয়ে ছিলো। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করি।


