হাসান আল মামুন:
হাইমচরে ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দিচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। ১২ অক্টোবর সকাল ১০ টায় হাইমচর উপজেলা অডিটোরিয়াম রুমে দক্ষ জনশক্তি উন্নয়নে প্রশিক্ষন গ্রহণ করছেন উদ্দোক্তারা।
প্রশিক্ষন নিতে আসা সদস্য তওহিদ, রাজিয়া, জান্নাত সহ আরো অনেকে বলেন, নিজ নিজ দক্ষতা উন্নয়নে আমরা এই প্রশিক্ষন নিতে এসেছি। হাঁসমুরগি, গবাদিপশু পালন, বিভিন্ন হাতের কাজের দক্ষতা বৃদ্ধি করে পল্লী উন্নয়ন বোর্ড থেকে আর্থিক ঋণ সহয়তা নিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি। আশা করছি দক্ষতা বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশ সমাজের বোঝা না হয়ে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে পারবো।
প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড অসাধারণ ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋন সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে। সবাই নিজ নিজ অবস্থা থেকে কাজ করলে দেশ ও জাতীর উন্নয়ন গঠন সম্ভব হবে। সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন সবাই নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হবেন আর কোন কাজ কে ছোট করে দেখবেন না তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর জেলার উপপরিচালক পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, সমবায় নিবন্ধিত বিভিন্ন সমিতি ও দলের মাধ্যমে জনসাধারণকে একত্রিত করে দক্ষ জনশক্তি উন্নয়ন আমরা প্রশিক্ষন ও ঋণ সহায়তা দিয়ে থাকি। হাইমচর উপজেলায় ২০৩ দল/সমিতির মাধ্যমে আমরা ১৯ হাজার ৯৭৭ জন সদস্যের মাধ্যমে ঋন সহায়তা দিয়েছি ।
হাইমচর উপজেলায় সব মিলিয়ে এখনো ২ কোটি ৬৭ লক্ষ ৩০০০ টাকা জনসাধারণের কাছে বকেয়া রয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা মজুমদার, ওসি মহিউদ্দিন সুমন সহ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।


