আলগী উত্তর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির যৌথ সভা

হাসান আল মামুন:

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ই নভেম্বর বিকাল ৩ টায় উত্তর আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন দেওয়ানের সভাপতিত্বে ও উপর আলগী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজী, উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির দেওয়ান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ আখন, উত্তর আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান গাজী, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ মাঝি, উপজেলা শ্রমীক দলের সভাপতি মোঃ স্বপন বেপারী, আলগী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আলি আকবর টেলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কাদির রাঢ়ী, উত্তর আলগী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক গাজী, উত্তর আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন কাজী, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মনতাজ পাটওয়ারী, ছাত্র নেতা মোঃ আলম দেওয়ান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।