হাইমচরে নিহত ও আহতদের স্মরণে সভা

হাসান আল মামুন: 

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দলনে নিহতদের স্মরণে তাদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই নভেম্বর বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হাইমচর উপজেলা ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ।

দোয়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি আহসান হাবিব, মিরাজ হোসেন, জাহিদ পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. বি. এম. আশরাফুল হক, উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দলনে আহত এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শির্ক্ষাথীবৃন্দ।