ফারাবী খান:
চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের অভ্যন্তরস্থ এলাকায় বোরো আবাদের কথা চিন্তা না করে কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচ প্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। এনিয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ডাকাতিয়া নদী ও সিআইপি খাল খনন সংগ্রাম কমিটি ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেচ প্রকল্প তৈরি হয়েছিল কৃষি তথা ধানের আবাদ নিশ্চিতের জন্য। যাতে বছরে একাধিক ফসল ফলানোর মাধ্যমে খাদ্য ঘাটতি দুর করা। সেচ প্রকল্প সচল রাখতে নিয়মত সেচ খাল ও বোরোপিট খাল খননের প্রয়োজন থাকলেও গত ৪৬ বছরে দৃশ্যত কোন খাল খনন হয়নি। আমরা সংগ্রাম কমিটির মাধ্যমে কৃষি আবাদ, মাছ ও পরিবেশ রক্ষার জন্য সেচ প্রকল্প অভ্যন্তরে খাল খননের দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ তা শুনেননি। তারা আমাদের দাবি তথা কৃষকদের কথা না ভেবেই নিদিষ্ট সময়ের আগেই সেচপ্রকল্প অভ্যন্তরে পানি ছেড়ে দিয়েছে। এব্যাপারে আমরা যোগাযোগ করলে পাউবো কর্তৃপক্ষ জানায়, তারা আবেদনের প্রেক্ষিতে পানি ছেড়েছে। আমাদের দাবি পানি ছাড়ুক কিন্তু উচুঁ স্থানগুলোতে অবস্থিত খালগুলো দ্রুত খনন করুক যাতে পানি সর্বত্র যেতে পারে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির যুগ্মআহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, রহিমা আক্তার কলি, নুরুল ইসলাম প্রমুখ।


