হাসান আল মামুন:
হাইমচর উপজেলার দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাড়াতে চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশন এর আত্মপ্রকাশ। একই সাথে অসহায় বৃদ্ধ, নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পেশার মানুষদের জন্য করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
৩রা জানুয়ারি ২০২৫, শুক্রবার উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন কাটাখালি হামিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি শামীম ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি আসন গ্রহণ করেন প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ইসহাক মেহনতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর প্রেসক্লাব আহবায়ক ফারুকুল ইসলাম, বাজাপ্তী রমনীমহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মাষ্টার, গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান হামিদী, কাটাখালি হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা সাবেক ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজী’র তৎকালীন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একজন আদর্শ ও নির্লোভী চেয়ারম্যান। তার দায়িত্বশীল নেতৃত্বে উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছিল।
মরহুম আব্দুর রহমান মিয়াজী ফাউন্ডেশনের সভাপতি শামীম ইব্রাহিম খলিল উপজেলার বিভিন্ন বাজনীতিবিদ ও গুনীজনদের পরামর্শ ও যোগসাজশে এই ফাউন্ডেশন কে এগিয়ে নেওয়ার কথা বলেন।
এইসময় উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাবের সদস্য হাসান আল মামুন, মোঃ শরীফ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, রাছেল গাজী, কবীর কোতোয়াল প্রমূখ।


