পাইকপাড়া মাঠে তারুণ্যের উৎস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফারাবী খান:

৭নং ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে তারুণ্যের উৎস অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর প্রথম রাউন্ডে নক আউট সিস্টেমে ৮ দলের অংশগ্রহণে ৪টি ম্যাচ ও দ্বিতীয় পর্বের কোয়াটার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম রাউন্ডের নকআউট সিস্টেমে চার ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১৭ জানুয়ারী ৬নং ইউনিয়নের সাথে ৪নং ইউনিয়ন ও ১নং ইউনিয়নের সাথে ২নং ইউনিয়ন এবং ১৮ জানুয়ারী ৩নং ইউনিয়নের সাথে ৫নং ইউনিয়ন ও ৮নং ইউনিয়নের সাথে ৭নং ইউনিয়ন অংশগ্রহণে মোট চার ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ১৪,১৫,১৬ জানুয়ারী ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮ দলের অংশগ্রহণে চার ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর পরে দ্বিতীয় পর্বের কোয়াটার ফাইনালে অংশগ্রহণ কারে ৮টি দল। এর মধ্যে চার দলের দুই ম্যাচ ১৯ জানুয়ারী অনুষ্ঠিত হয়। এতে পৌসভার সাথে ১৫নং ইউপির ও ১৬নং এর সাথে ৯নং ইউপির অংশগ্রহণ করে। একই ভাবে ২০ জানুয়ারী ৬নং ইউপির সাথে ২নং ইউপি এবং ৫নং ইউপির সাথে ৭নং ইউপির দুই ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে কোয়াটার ফাইনাল খেলা সমাপ্ত হয়।

খেলা পরিদর্শন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জাহিদ হাসান, ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি মিরাজ, মাঠ কর্তৃপক্ষ ও সার্বিক সহযোগিতা আব্দুল্লা আল আমিন, আমান উল্লাহ খান ফারাবী, ক্রীড়া সংস্থার সদস্য শামীম হাসান, ছাত্র প্রতিনিধি মো. সাহেদ, মাহাবুব রাব্বানি।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রথম রাউন্ড ও কোয়াটার ফাইনাল খেলা সম্পন্ন হওয়ায় ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দর্শক, খেলোয়ার, ছাত্র সমন্বয়ক ও প্রতিনিধিসহ সার্বিক সহযোগিতা কারিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।