ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফরিদগঞ্জ আদর্শ একাডেমি। উক্ত প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান খানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় গতকাল (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মেধা ও ক্রিড়া পুরস্কার অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথমে উক্ত একাডেমীর অধ্যক্ষ হারুন আর রশিদ বিদ্যালয়ের শিক্ষার মান এবং বিদ্যালয়ের অবকাঠামোগত দিক নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। অপরদিকে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন,” মানুষকে জিজ্ঞেস করে ফরিদগঞ্জ উপজেলার দুইএকটি ভালো প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ একাডেমির নাম জানতে পেরেছি। আমার মনে হয় ফরিদগঞ্জ আদর্শ একাডেমি তাদের দীর্ঘ প্রতিকূল পরিবেশে শিক্ষার মান অক্ষুণ্ণ রেখেছে। ”
তাছাড়া প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন,দুই বছর পরে উপজেলা নির্বাহী অফিসার যেন বলতে পারেন এটা উপজেলার এক নম্বর প্রতিষ্ঠান। তাছাড়া তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রেখেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এআরএম জাহিদ, চাঁদপুর আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি ও সাবেক পৌর মেয়র মো: মঞ্জিল হোসেন প্রমুখ।


