ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে ও ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
৯ মার্চ (রবিবার) দুপুর থেকে উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের টুবগি এলাকার টুবগি ব্রিকস ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়৷ এর পর ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের গাজীপুর এলাকার ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন। তিনি জানান, আজ দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায় ক্রমে অবৈধ সবগুলো ইটভাঙা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। এদিকে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী চাঁদপুরে মোট ৯১ টি ইটভাটা রয়েছে। যার মধ্যেই ৪১টি অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে এসকল ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক, উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ।


