তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাত ৪টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা গোলাপি বেগমের স্বামী নাম আ. কাদির বেপারী।
বৃহস্পতিবার বাদ জোহর দশানী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে দশানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জেষ্ঠ্যপুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শোক জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


