ফরিদগঞ্জে অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ালেন  হুমায়ুন কবির

ফরিদগঞ্জ প্রতিনিধি:

ফরিদগঞ্জের পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব মিরপুর ছৈয়াল বাড়ীতে হতদরিদ্র আইউব আলীর আগুণে পুড়ে একমাত্র ঘরটি এখনো সেভাবেই রয়েছে, যেভাবে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছিল। অর্থাভাবে মাথাগোঁজার আশ্রয়টুকু মেরামতের জন্য এদিকে সেদিক ঘুরছেন। সেই সময়েই তার পাশে এসে দাঁড়ালেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী।

 

শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকালে তাঁর পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক আইউব আলীকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

পৌর এলাকার ৩নং ওয়ার্ডের পূর্ব মিরপুর ছৈয়াল বাড়ীতে হতদরিদ্র এই পরিবারের হাতে নগদ বিশ হাজার টাকা হুমায়ুন কবির বেপারীর পক্ষে তুলে দেন ফরিদগঞ্জ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য শরীফ বেপারি, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, মোঃ মূছা গাজী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন সর্দার, পৌর তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক  মাসুম ঢালী ,আলো মিজি, রবিউল ইসলাম,  সাংস্কৃতিক দলের অপু চৌধুরী, এমরান পাটওয়ারী প্রমুখ।

উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী গত ৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলার গণ্যমাম্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভার এসে ঘর পুড়ে যাওয়া পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।