মো. ফাহাদ:
চাঁদপুর–৪(ফরিদগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করেছেন।
র্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
২২ নভেম্বর শনিবার সকালে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে মোটরসাইকেল র্যালিটি শুরু হয়।
পরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে রূপসা,খাজুরিয়া,আস্টাবাজার,গল্ লাক,কামতা,মুন্সীরহাট,গাজীপুর, ফরিদগঞ্জবাজার,ভাটিয়ালপুর,গোয়া লভাওর,রামপুর,পিরোজপুর-কালীরবা জার-গৃদকালিন্দিয়া-হয়ে পুনরায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এসে র্যালির সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, দাঁড়িপাল্লা প্রতীক,দলিয় পতাকা।
এ সময় ছাদখোলা গাড়ি থেকে দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
তিনি বলেন, “এই আসনের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে ফরিদগঞ্জ উপজেলাকে দেশের একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।”
শোভাযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুন আর রশিদ-সেক্রেটারি,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন,চাঁদপুর জেলা।
মাওঃমোহাম্মদ ইউনূছ হেলাল-সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফরিদগঞ্জ উপজেলা।মাওঃ মিজানুর রহমান-আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌরসভা।মাওঃকফিল উদ্দিন-নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা।মোঃসাখাওয়াত হোসেন পাটওয়ারী- সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা।মাওঃফখরুল ইসলাম- সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌরসভা সহ কয়েক হাজার নেতাকর্মী।


