মতলব উত্তরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা

সুমন আহমেদ:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
এসময় শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস ও ঘটনাবলী তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি। নতুন প্রজন্মের মাঝে প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।