স্টাফ রিপোর্টার, শাহরাস্তি:
শাহরাস্তি উপজেলাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের দেকবরা ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ কৃষি মাঠে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত বেকু মেশিনের দুইটি ব্যাটারি ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর গাড়ির একটি ব্যাটারি সহ মোট তিনটি ব্যাটারি জব্দ করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যগণ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, বালুমহল ও মাটি ব্যাবস্থা আইনে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাটি কাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালি উওোলন কারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা চলবে। কেউ এ অবৈধ কাজের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


