স্টাফ রিপোর্টার :
চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বিষ্ণুদি এলাকার চিহ্নিত মাদক কারবারি ও পুলিশের হাতে আটক সজিব মিজির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৫ এপ্রিল শনিবার দুপুরে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় তারা আটক সজিব মিজির নানা অপরাধ তুলে ধরে বিভিন্ন ¯ে¬াগান দেন। প্রথমে চাঁদপুর পৌর বাসস্টেশন এবং পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে ২৪ এপ্রিল শহরের বিষ্ণুদী এলাকায় কাউসার আলম নামে এক ব্যবসায়ী ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিনি চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মাদক কারবারি সজিব মিজিকে আটক করে পুলিশ।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, বিষ্ণুদী এলাকার বাবুল মিজির ছেলে সজীব মিজি প্রকাশ্যে মাদক বিক্রি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এসবের প্রতিবাদ করলে সে এবং তার লোকজন যখন যাকে খুশি মারধর এবং নির্যাতন করে। আমরা চাঁদপুরের প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি আটক এই সজীব মিজি যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না আসতে পরে, সে বিষয়ে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি।


