ফরিদগঞ্জে সালিশ বৈঠকে হামলায় আহত-৪

স্টাফ রিপোর্টার, ফরিদগঞ্জ, চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক জমি মাপযোপ চলাকালিন সলিশ বৈঠকে হামলা হয়েছে। এতে ৪ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। গত ২২ মে  উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নে চর পোয়া গ্রামের খাশের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
ঘটনার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই বাড়ির সিরাজগং ও আলী হোসেন গংদের মাজে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধ মিমাংশার জন্য স্থানীয় ভাবে এলাকার মেম্বার মোস্তাফা কামালে সভাপত্বিতে সালিশ বৈঠক হয়। এসময় সন্ত্রাসী কায়দায় আলী হোসেন, জাকির হোসেন, রাজন হোসেন, খোকন ও মানিক সহ আরো ৪/৫জন মিলে সকল সালিশের সামনে অতর্কিত হামলা চালায়। এসময় সিরাজ খান, মানিক, সফিক ও রৌশনারা গুরুত্বর আহত হয়। আহদের কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করানো হয়।
আহত সিরাজ খান বলেন, আমাদের বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ মিমাংশার জন্য স্থানীয় ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এসময় সকলে সামনে আলী হোসেনগংরা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুজে উঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে মেরে আমাদের আহত করে পেলে। আমি এর বিচার চাই।
এসময় আলী হোসেনগংদের সাথে যোগাযোগ করা করেও পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা পাটওয়ারী বলেন, খাশের বাড়ির মাপযোপ করা জন্য আমরা ৮/৯জন সালিশদার ঐ বাড়িতে উপস্থিত ছিলাম। মাপযোপ সব কিছু শেষ পর্যায়ে এই সময় উভয় পক্ষের কথা কাটাকাটির জের ধরে আলী হোসেনরা সিরাজগংদের উপর হামলা করে। বিষয়টি খুব দুঃখ জনক।